চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বাহারাইন প্রবাসী একজনকে অপহরণ করে টাকা দাবি করায় ৬ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় সাইফুল ইসলাম নামে ওই প্রবাসীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন ইত্তেফাককে জানান, সাইফুল ইসলাম নামের এক প্রবাসীকে সিডিএ আবাসিকের নির্মাণাধীন ভবনে আটকে রেখে ১ লাখ টাকার মুক্তিপণ দাবি করে একদল অপহরণকারী। এসময় তার কাছে থাকা প্রায় ৫ হাজার টাকা নিয়ে নেয় তারা। খবর পেয়ে পুলিশ ওই ভবনে অভিযান চালিয়ে জড়িত ৬ জনকে আটক করে। সাইফুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


0 মন্তব্যসমূহ