রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের বাংলাদেশে প্রত্যাবাসন নিয়ে ১৯ জানুয়ারি ত্রিপক্ষীয় ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে চীন, মায়ানমার এবং বাংলাদেশ। ত্রিপক্ষীয় ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন চীনের উপরাষ্ট্রমন্ত্রী লুও জাওহুই।

বন্ধুত্বপূর্ণ, স্বচ্ছ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকটি। ত্রিপক্ষীয় রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অগ্রগতির পর্যালোচনা ও সংক্ষিপ্তসারে তারা জানিয়েছেন,রোহিঙ্গা প্রত্যাবাসন নিতে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।