নাটোরের লালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দের কারণে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলার ইউপির সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জরি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে এই আদেশ ঘোষনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জনা গেছে, আওয়ামী লীগের এক গ্রুপের উপজেলার কদিমচিলান ইউপির সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ২১ জানুয়ারি বিকাল ৩ টায় ওয়ার্ড আ.লীগের সম্মেলন আহ্বান করে। একই স্থানে অপর গ্রুপ সভা আহ্বান করায় উভয় পক্ষের উত্তজেনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করনে ইউএনও। ১৪৪ ধারা জারির বিষয়টি লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি এসকেন্দার মির্জা বলেন, ‘ কদিমচিলান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাজেদুল হকের আয়োজনে ও ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাজাহান সিরাজ এর সভাপতিত্বে সংসদ শহিদুল ইসলাম বকুলকে প্রধান অতিথি করে সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সম্মেলন ডাকা হয়। কিন্ত সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তার পরেও আমার অনুষ্ঠান করবো।’
লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ কে না জানিয়ে কদিমচিলান ইউপির ১,২ ও ৩ নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন আহ্বান করায় উত্তেজনা সৃষ্টি হওয়া ১৪৪ ধারা জারি করা হয়েছে।


0 মন্তব্যসমূহ